![]() |
| মানুষ নাকি ভূত, কে মারলো? |
এই জুলাইয়ের শেষের দিকে আমার বিয়ে হয়, বিয়ের পনেরো দিন পরের ঘটনা। রাতের খাবার খেতে বসবে সবাই হঠাৎ করেই ক্যারেন্ট চলে যায়,, আমার শ্বশুর বললো, বউমা কারেন্ট আসুক পরে টেবিলে খাবার দাও, এতো গরমে কেউ খেতে পারবে না। আমি ও বললাম ঠিক আছে বাবা,,, সবাই এক সাথে বসে কথা বলছে। এই অন্ধকারে বরের সাথে বসে গল্প করতে খুব ইচ্ছে হলো, তাই মাথায় জোরে একটা চাটি মেরে রুমে চলে আসলাম। রুমে এসেই আমার মাথা ঘুরে গেলো, দেখি বর তো রুমেই শুয়ে ফোন টিপছে, তাহলে কার মাথায় চাটি দিলাম। ভাবতে ভাবতেই ওপাশের রুম থেকে শুনছি শ্বশুর চিৎকার দিয়ে বলছে, কে আমার মাথায় চাটি মারলি রে, এই বলেই চিৎকার করা শুরু করলো, বাসার ভিতর হইচই পরে গেলো। আমি আর ভয়ে রুম থেকে বের হইনি। দেখি ঝগড়া শুরু হইছে শ্বশুর-শ্বাশুরি-আর দেবর- ননদের। পরদিন ঝাড় ফুক দিতে হয়ছিলো শ্বশুরকে, সবার ধারণা অশরীরী টাইপ কিছু এই ঘটনা ঘটায়ছে। কিন্তু আমি তো জানি মূল ঘটনা কি
সত্যটা বলতে চাইছিলাম কিন্তু সাহসে কুলায়নি।
I got married at the end of this July, fifteen days after the wedding. Everyone will sit down to have dinner, suddenly the currant leaves, my father-in-law said, Buuma currant should come and then put food on the table, no one will be able to eat in such heat. I also said ok father,,, everyone is sitting together and talking. I really wanted to sit and talk with the groom in this darkness, so I patted him on the head and came to the room. When I came to the room, I turned my head, I saw that the groom was lying in the room and pressing the phone. As I was thinking, I heard my father-in-law shouting from the other room, "Who hit me on the head?" He started shouting, and there was an uproar in the house. I was no longer afraid to leave the room. I see that the quarrel has started between father-in-law and brother-in-law. The next day, the father-in-law had to be kicked out, everyone thought that something incorporeal type was causing this incident. But I know what the main story is
I wanted to tell the truth but I didn't have the courage

